Need help?
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা, মহান মানবসেবী ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেন-এর ১৪তম মৃত্যুবার্ষিকী Sep 11, 2026
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা, মহান মানবসেবী ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেন-এর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির কিছু স্থিরচিত্র।
যথাযথ ভাবগাম্ভীর্য, শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পতাকা উত্তোলন, পবিত্র কবর জিয়ারত, আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে স্মরণ করা হয় এই মহান কর্মবীরকে।
জ্ঞানচর্চা, চিকিৎসাসেবা ও মানবকল্যাণে তাঁর স্বপ্ন, কর্ম ও অসামান্য অবদান আজও অসংখ্য মানুষের জীবনকে আলোকিত করে চলেছে।
মহৎ মানুষের মৃত্যু হয়, কিন্তু তাঁর আদর্শ ও কর্ম বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেনের স্মৃতি ও অবদান আমাদের হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবে। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমিন।